অনলাইন ডেস্ক:
মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার থেকে মো. সাকের হোসেন নামের এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ টার্মিনাল এলাকার ওই কাউন্টার থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহত সাকের হোসেনের মাথায় ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এ ঘটনার পর রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।











