অনলাইন ডেস্ক:
তিনটি বিভাগীয় সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার তিনি খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। সফরকালে তিনি সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ করবেন এবং মোংলা বন্দর ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ পর্যবেক্ষণ এবং মোংলা বন্দরের উন্নয়ন কার্যক্রম সরেজমিনে দেখার পাশাপাশি প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।











