অনলাইন ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার উত্তরায় আ. জব্বার নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় আলোচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত জুলাই-আগস্টে সংঘটিত আন্দোলন চলাকালীন সহিংসতা ও হতাহতের ঘটনায় দায়ের করা মামলার অংশ হিসেবেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড আবেদন ও তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।











