দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩ জনের শরীরে রোগটির সংক্রমণ নিশ্চিত করা হয়েছে এবং প্রায় এক হাজার মানুষের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক দিনে নতুন করে ৯৯৭ জনের শরীরে হামের বিভিন্ন লক্ষণ বা উপসর্গ পাওয়া গেছে। আক্রান্ত ও সন্দেহভাজনদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে হামের বিস্তার রোধে স্বাস্থ্য বিভাগ থেকে আক্রান্তদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার এবং শিশুদের ক্ষেত্রে নিয়মিত টিকাদান কর্মসূচি নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।