ইরান ইস্যুতে আলোচনা নাকচ, ‘দ্রুতই বড় কিছু ঘটবে’ বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক:

ইরানের সঙ্গে ওয়াশিংটনের কোনো ধরনের কূটনৈতিক আলোচনা চলছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রেক্ষাপটে খুব শিগগিরই বড় ধরনের কোনো ঘটনা ঘটতে চলেছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো স্তরেই সংলাপ হচ্ছে না বলে ট্রাম্প স্পষ্ট করেন। তবে বিস্তারিত কোনো কিছু না জানিয়ে তিনি মন্তব্য করেন যে, দ্রুতই এই ইস্যুতে বড় ধরনের পরিবর্তন বা সিদ্ধান্ত প্রত্যক্ষ করতে যাচ্ছে বিশ্ব।