অনলাইন ডেস্ক:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এই সংক্রামক ব্যাধি ও এর নানা উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ জনে।
চিকিৎসা সংশ্লিষ্টদের মতে, প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মৃতের তালিকাও দীর্ঘ হচ্ছে। শিশুরা যাতে এতে আক্রান্ত না হয় সে লক্ষ্যে সময়মতো প্রতিষেধক টিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একইসঙ্গে শরীরে হামের কোনো লক্ষণ দেখা দিলে কালবিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।











