অনলাইন ডেস্ক:
দেশের ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপিত হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এবারের উৎসব ছিল দেশের ইতিহাসের অন্যতম শান্তিপূর্ণ আয়োজন।
প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় উৎসবটি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির খবর পাওয়া যায়নি, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।











