টঙ্গীতে মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক কারাগারে

অনলাইন ডেস্ক:

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে মারধর করেন এবং পরবর্তীতে পুলিশের হাতে সোপর্দ করেন। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পাশাপাশি মাদ্রাসা কর্তৃপক্ষও শিশুটির অভিভাবকদের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে।

পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উভয় পক্ষের দায়ের করা মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে টঙ্গী থানা কর্তৃপক্ষ।