অনলাইন ডেস্ক:
ইসরাইলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের প্রাথমিক ভোট গণনা শুরু হয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২১ লাখের বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। ভোট গণনা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে নেতানিয়াহুর ভোট।
বুধবার (২৮ অক্টোবর) প্রাপ্ত তথ্যে জানা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল ‘লিকুদ পার্টি’ মোট বৈধ ভোটের ২১.৭ শতাংশ পেয়ে তালিকায় শীর্ষে রয়েছে। তবে পূর্ববর্তী গণনার আপডেটের ২৩.২৪ শতাংশের তুলনায় তাদের প্রাপ্ত ভোটের হার কিছুটা কমেছে।
এদিকে, গাদি আইজেনকোটের ‘ইয়াশার পার্টি’ ১৫.৭২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে পূর্ববর্তী গণনার আপডেটের ১৫.৪১ শতাংশের তুলনায় তাদের প্রাপ্ত ভোটের হার কিছুটা বেড়েছে।
ফিলিস্তিন-ইসরাইলি জয়েন্ট লিস্ট ৯.২২ শতাংশ ভোট পেয়ে উঠে এসেছে তৃতীয় স্থানে, যা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দলের প্রাপ্ত ভোট ৮.২২ শতাংশ থেকে সামান্য বেশি।
নির্বাচন কমিটি জানিয়েছে, ঘোষিত তথ্যগুলো সম্পূর্ণ প্রাথমিক এবং ভোট গণনা এখনো অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ৭৩ লাখ ৩০ হাজার নিবন্ধিত ভোটারের মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারেরও বেশি নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।











