ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

রাজধানীর শ্যামলীতে ঠিকানা পরিবহনের বাসে আগুন

প্রকাশিত: 10 November 2026, 10:19 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শ্যামলী এলাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে আকস্মিকভাবে এই নাশকতার ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার সিহাব সরকার জানান, সংবাদ পাওয়ার পরপরই আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং রাত ৯টা ৩৯ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন