ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

জন্মদিনে শিশুদের ভালোবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী, উপহার হিসেবে পেলেন ক্রীড়াসামগ্রী

প্রকাশিত: 20 November 2026, 6:04 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু, আর এর জবাবে তাদের মাঝে উপহার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং।

আজ শুক্রবার রাজধানীর বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে খোশগল্প ও আলাপে মেতে ওঠেন তিনি।

এ সময় শিশুরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান। আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী জানতে চান, উপস্থিত শিশু-কিশোরদের কার কোন খেলা বেশি ভালো লাগে। পরে তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্য করুন