ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ঢাকায় শুরু হলো বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

প্রকাশিত: 22 November 2026, 1:04 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক। রোববার শুরু হওয়া এ বৈঠক আগামী সোমবার পর্যন্ত চলবে।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানিবণ্টন-সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন।

যৌথ নদী কমিশনে বাংলাদেশের সদস্য মো. আনোয়ার কাদির এবং ভারতের পানিসম্পদ বিভাগের কমিশনার শরদ চন্দ্র এ বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

বৈঠকের অংশ হিসেবে দুই দেশের সমন্বিত প্রতিনিধিদল হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় নদীর পানিপ্রবাহ পরিমাপ ও পর্যবেক্ষণ করার কথা রয়েছে।

মন্তব্য করুন