ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ ফেসবুকে পোস্ট দিয়ে যুবলীগ নেত্রী গ্রেফতার

প্রকাশিত: 22 November 2026, 1:46 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সরকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলে পড়ে যাবে’ মর্মে প্ররোচনামূলক স্ট্যাটাস দেওয়ার পর নড়াইল জেলা যুবলীগের নেত্রী পাপিয়া সুলতানাকে রাজধানী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ২২ নভেম্বর এই তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

এর আগে গত ২১ নভেম্বর শনিবার রাত ১২টার দিকে রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিরপুর-২ নম্বর থেকে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করা হয়েছে। তিনি মূলত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন এবং টুঙ্গিপাড়ার নাশকতাকারীদের সঙ্গে তার যোগাযোগের জোরালো সত্যতা পাওয়া গেছে।

ওসি মো. হাফিজুর রহমান আরও উল্লেখ করেন, গ্রেফতারের দিন কাঙ্ক্ষিত ওই নেত্রী নিজের ফেসবুক আইডিতে ‘আমি গ্রেফতার হলেও সমস্যা নাই, আপনারা চালিয়ে যাবেন, সরকারের ৯০% পতন হয়ে গেছে, আপনারা বাকিটা ধাক্কা দিলেই পড়ে যাবে’ বলে আবারও নতুন করে পোস্ট দেন। এ ছাড়াও তার প্রোফাইলে ‘আমি ৭১ ধারণ করি, শেখ হাসিনা প্রশ্নের আপসহীন’সহ বিভিন্ন ধরনের বিতর্কিত ও রাজনৈতিক পোস্ট সক্রিয় রয়েছে।

এই পুরো ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানান থানা পুলিশের ওই কর্মকর্তা।

মন্তব্য করুন