ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার

প্রকাশিত: 22 November 2026, 8:45 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আজ রবিবার (২২ নভেম্বর) সকালে তাকে কুষ্টিয়া সদর থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়। পরবর্তীতে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে গত শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আবদুল মালেক কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি ডাবিরাভিটা গ্রামের মৃত আমির সর্দারের ছেলে এবং এমপি আমির হামজার চাচাতো চাচা হিসেবে পরিচিত।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে আটকের পর রবিবার সকালে কুষ্টিয়া সদর মডেল থানায় হস্তান্তর করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী মামলায় আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সমস্ত আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন