ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংক ব্যবহার ইরানের

প্রকাশিত: 29 November 2026, 2:03 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

মার্কিন বাহিনীর বিরুদ্ধে পরিচালিত অভিযানে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহারের তথ্য সামনে এসেছে। যুদ্ধ শুরুর পর মার্চের প্রথম সপ্তাহেই বিষয়টি জানতে পেরেছিলেন স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

এ বিষয়ে অবগত থাকা দুই ব্যক্তির বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পরপরই মাস্ক জানতে পারেন যে, মার্কিন বাহিনীর বিরুদ্ধে অভিযানে ইরান স্টারলিংক ব্যবহার করছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, একই সপ্তাহে মার্কিন সামরিক বাহিনীর স্টারলিংকের সামরিক সংস্করণ স্টারশিল্ডের অপব্যবহারের বিষয়টিও জানতে পেরেছিলেন মাস্ক। একটি সূত্রের দাবি, স্থলবাহিনীর জন্য নির্ধারিত পরিকল্পনা ব্যবহার করে হামলাকারী ড্রোন পরিচালনা করছিল মার্কিন সামরিক বাহিনী। অথচ এই কাজে আকাশপথের জন্য নির্ধারিত পরিকল্পনা ব্যবহারের কথা ছিল, যার খরচ পাঁচ গুণ বেশি।

এমন পরিস্থিতিতে স্টারলিংক নেটওয়ার্কের অননুমোদিত ব্যবহার রোধ করতে বিধিনিষেধ আরও কঠোর করেছে সেবাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান স্পেসএক্স। এর অংশ হিসেবে গ্রাহকদের ওপর নজরদারি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

তবে ইরানে স্টারলিংক সেবা বন্ধ বা ব্যাহত করার ক্ষেত্রে একটি নেতিবাচক দিকও রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর ফলে দেশটির ভিন্নমতাবলম্বীদের যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

মন্তব্য করুন