ফিলিপাইনে নিখোঁজ যুদ্ধবিমান: তল্লাশি অভিযান চলছে

অনলাইন ডেস্ক:

ফিলিপাইনের বিমান বাহিনীর (PAF) নিখোঁজ এফএ-৫০ যুদ্ধবিমানটির সন্ধানে তল্লাশি অভিযান চলছে। সোমবার দিবাগত রাতে কৌশলগত অভিযানের সময় বিমানটি নিখোঁজ হয়।

PAF-এর বিবৃতিতে জানানো হয়েছে, লক্ষ্যস্থলে পৌঁছানোর কয়েক মিনিট আগে বিমানটির অন্যান্য সঙ্গী বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গী বিমানগুলো ম্যাকটানে ফিরে আসার আগ পর্যন্ত বারবার নিখোঁজ বিমানটির সঙ্গে পুনরায় যোগাযোগের চেষ্টা করা হয়েছিল।

PAF সব ধরনের সুবিধা ও প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ বিমানটি শনাক্ত করতে বিস্তৃত অনুসন্ধান চালাচ্ছে। তাদের প্রধান উদ্বেগ বিমানকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।

বিমান বাহিনীর পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে, খুব শিগগিরই বিমানটি এবং এর ক্রুদের সন্ধান পাওয়া যাবে।