অনলাইন ডেস্ক:
ঢাকার কেরাণীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে ডাকাতদের জিম্মি করার ঘটনা ঘটেছে। তবে কিছু সময় পরই ডাকাতরা যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বলে খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ দ্রুত ব্যাংকের শাখাটি ঘিরে ফেলে এবং ডাকাতদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানায়। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে নিয়ে যায়।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে ডাকাতরা গ্রাহকের ছদ্মবেশে ব্যাংকের ভিতরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে। তবে স্থানীয় বাসিন্দারা দ্রুত পরিস্থিতি বুঝতে পেরে ডাকাতদের ব্যাংকের ভিতরে তালাবদ্ধ করে এবং জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ কল করে।











