অস্কার জেতার শর্তে চতুর্থ সন্তানের বাবা হলেন কিরান কালকিন

অনলাইন ডেস্ক:

হলিউড অভিনেতা কিরান কালকিন, যিনি আ রিয়েল পেইন সিনেমায় সেরা সহ-অভিনেতা হিসেবে অস্কার পুরস্কার পেয়েছেন, তার চতুর্থ সন্তানের বাবা হওয়ার জন্য এক অভিনব শর্ত পূরণ করেছেন। তার স্ত্রী জ্যাজের শর্ত ছিল, কিরান যদি অস্কার পুরস্কার জিততে পারেন, তবে তিনি চতুর্থ সন্তান উপহার দেবেন।

৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের পুরস্কার গ্রহণের পর কিরান এই শর্তের কথা বিশ্ব মঞ্চে স্মরণ করেন, যা বর্তমানে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুরস্কার গ্রহণের সময় রবার্ট ডাউনি জুনিয়রের কাছ থেকে পুরস্কার নিয়ে কিরান রসিকতা করে বলেন, “হে ঈশ^র, এটা দারুণ! আমি জানতামও না, অসংখ্য ধন্যবাদ। এটি আমার জন্য একটি বিশাল প্রাপ্তি।”

তিনি আরও বলেন, “এক বছর আগে, আমি জ্যাজকে বলেছিলাম, আমি তৃতীয় সন্তান চাই। তখন সে আমাকে শর্ত দেয়, যদি আমি এমি পুরস্কার জিততে পারি, তবেই সে তৃতীয় সন্তান নিয়ে আসবে। সে ভাবেনি যে আমি সত্যি জিততে পারব। তবে শো শেষ হওয়ার পর, যখন আমরা পার্কিং লট দিয়ে যাচ্ছিলাম, তখন জ্যাজ আমাকে বলে, ‘হে ঈশ^র, আমি তো তোমাকে বলেছিলাম, এবার তৃতীয় সন্তান নিয়ে আসতে হবে!’ তখন আমি পালটা বলি, ‘আমি কিন্তু চার নম্বর সন্তানও চাই!’ জ্যাজ আবার শর্ত দেয়, ‘তুমি যদি অস্কার জিততে পারো, তবে আমি তোমাকে চতুর্থ সন্তান দেব।'”

এভাবে কিরান তার স্ত্রীর শর্ত পূরণ করে অস্কার জিতে, চতুর্থ সন্তানের সম্ভাবনা নিশ্চিত করেন।