অনলাইন ডেস্ক:
বলিউডের আলোচিত তারকা দম্পতি কঙ্গনা রানাউত এবং জাভেদ আখতার পাঁচ বছরের আইনি লড়াইয়ের পর সমঝোতায় পৌঁছেছেন। গত শুক্রবার মুম্বাইয়ের বান্দ্রা ম্যাজিস্ট্রেট আদালতে দুই পক্ষই নিজেদের বিরোধ মিটিয়ে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছান।
এই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল ২০২০ সালে, যখন কঙ্গনা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের স্বজনপোষণ (নেপোটিজম) সংস্কৃতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। সেই সময় তিনি জাভেদ আখতারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অভিযোগ করেছিলেন যে, তিনি তাকে “চুপ থাকার হুমকি” দিয়েছিলেন এবং একটি গোপন বৈঠকে চাপ সৃষ্টি করেছিলেন। এর পরই জাভেদ আখতার কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।
মামলাটি দীর্ঘ পাঁচ বছর ধরে চলতে থাকে, এবং এক পর্যায়ে মুম্বাই আদালত কঙ্গনার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির হুঁশিয়ারি দেয়, কারণ তিনি আদালতে ৪০টি শুনানিতে উপস্থিত ছিলেন না। তবে শেষ পর্যন্ত দুই পক্ষই নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করেন এবং আইনি লড়াইয়ের অবসান ঘটাতে সমঝোতার পথে এগিয়ে আসেন।
এই সমঝোতা প্রসঙ্গে কঙ্গনা ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, “আজ আমরা আমাদের আইনি বিরোধের অবসান ঘটালাম। জাভেদজি মধ্যস্থতার জন্য উদারতা দেখিয়েছেন এবং আনন্দের বিষয়, তিনি আমার পরবর্তী পরিচালিত সিনেমার জন্য গান লিখতেও রাজি হয়েছেন।”
আইনি বিরোধ মিটে যাওয়ার পর জাভেদ আখতার বলেন, “আমরা দুজনেই মামলা প্রত্যাহার করতে রাজি হয়েছি। এতদিন পর বিষয়টি মিটে গেছে, এটাই স্বস্তির বিষয়। অতীত ভুলে আমরা নতুন কিছু নিয়ে এগিয়ে যেতে চাই।”
এই সমঝোতার মাধ্যমে বলিউডে দীর্ঘদিন ধরে চলে আসা এক বিতর্কের ইতি ঘটল। এখন প্রশ্ন হলো, কঙ্গনা ও জাভেদ আখতার ভবিষ্যতে একসঙ্গে কোনো কাজ করবেন কি না।










