আইসিইউতে মুশফিক আর ফারহান

অনলাইন ডেস্ক:

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হয়।

মুশফিক আর ফারহানের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, জ্বর ও শরীরব্যথায় আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বিকালে তার শারীরিক অবস্থার বিস্তারিত আপডেট জানানো হবে।

এদিকে, শনিবার অভিনেতার একটি নাটকের শুটিং ছিল, তবে তার অসুস্থতার কারণে শুটিং বাতিল করা হয়েছে। তার fans এবং সহকর্মীরা দ্রুত সুস্থতা কামনা করছেন।