ড্রপ ইন উইকেটে অনুশীল করছে টাইগাররা

অনলাইন ডেস্ক:

এশিয়ান গেমসের আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু করছে বাংলাদেশ জাতীয় দল। এবারের এশিয়ান গেমস অনুষ্ঠিত হচ্ছে জাপানে। সেখানে ড্রপ ইন উইকেটে খেলা হবে। ফলে বাংলাদেশের অনুশীলনেও আলোচনায় আছে এই উইকেট। জাপানের উদ্দেশে ২৪ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ। এর আগে মিরপুরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সূচি রয়েছে। এশিয়ান গেমসের ম্যাচগুলোতে যে ড্রপ-ইন সারফেস ব্যবহারের কথা, সেটি তৈরি করছেন বিসিবির সাবেক কিউরেটর গামিনি ডি সিলভা। তাই দেশ ছাড়ার আগেই ওই উইকেটের চরিত্র সম্পর্কে যতটা সম্ভব পরিষ্কার ধারণা নিতে চাইছে বাংলাদেশ। জাতীয় দলের কোচিং সেটআপের এক সদস্য জানিয়েছেন, জাপানে যাওয়ার আগে গামিনি ডি সিলভার সঙ্গে কথা বলবে টিম ম্যানেজমেন্ট। উইকেটের আচরণ, বাউন্স কিংবা অন্য বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য পাওয়ার পর তা ক্রিকেটারদের জানানো হবে। জুলাইয়ের পর আর টি-টোয়েন্টি খেলা হয়নি বাংলাদেশের। ফলে এশিয়ান গেমসের আগে মিরপুরের সময়টা শুধু জাপানের কন্ডিশনের প্রস্তুতিতে নয়, টি-টোয়েন্টির ম্যাচের ফ্লো ফিরে পাওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এশিয়ান গেমসে বাংলাদেশের অভিযান শুরু হবে ২৮ সেপ্টেম্বর। সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে টাইগাররা। ‘বি’ গ্রুপের বিজয়ী দলের বিপক্ষে হবে সেই ম্যাচ। ১ অক্টোবর নির্ধারিত সেমিফাইনালের পর ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল।