ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

আধুনিক বিমান ও ক্ষতিপূরণের দাবিতে উত্তাল মাইলস্টোন কলেজ

প্রকাশিত: 22 July 2025, 2:39 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে সহপাঠীদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকালে তারা আধুনিক ও নিরাপদ বিমান, ক্ষতিপূরণ এবং তথ্য প্রকাশসহ একাধিক দাবিতে বিক্ষোভ শুরু করে।

সকাল ১০টা ৩০ মিনিটে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কলেজ পরিদর্শনে গেলে শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে বিক্ষোভ করেন। পরে তারা কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে অবস্থান নেন।

এ সময় বাইরে শত শত শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করতে থাকেন এবং স্লোগান দেন—
“ভুয়া, ভুয়া!”,
“লাশ চোর, লাশ চোর, প্রশাসন, প্রশাসন!”,
“আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই!”

উপদেষ্টাদের সঙ্গে কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের পাঁচ থেকে সাতজন প্রতিনিধির মধ্যে আলোচনাও হয়।
শিক্ষার্থীদের ৫ দফা দাবি:

১. নিহত ও আহত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ নাম ও তালিকা প্রকাশ
২. আহতদের পর্যাপ্ত চিকিৎসা ও সহায়তা নিশ্চিত
৩. ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ
4. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল
5. আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ বিমান চালু

শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে অবস্থান কর্মসূচির প্রস্তুতি নেয়। তবে সকাল ৯টা ১৫ মিনিটে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প থেকে মাইকিং করে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। তা সত্ত্বেও শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যান।

সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 BGI প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত এবং ৭৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

মন্তব্য করুন