ইউপি নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির শেষ সময় ৫ নভেম্বর

অনলাইন ডেস্ক:

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির জন্য সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই আবেদনগুলো নিষ্পত্তি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।