ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ইরানি সামরিক বাহিনীর আরও ২ শীর্ষ কর্মকর্তা নিহত

প্রকাশিত: 14 June 2025, 11:20 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতার ওপর ইসরায়েলি হামলায় দুই জ্যেষ্ঠ ইরানি জেনারেল নিহত হয়েছেন। গতকাল শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। রাষ্ট্রীয় সম্প্রচারক সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহত দুই জেনারেল হলেন—সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের ডেপুটি হেড অফ ইন্টেলিজেন্স জেনারেল গোলামরেজা মেহরাবি ও ডেপুটি হেড অফ অপারেশন জেনারেল মেহেদি রব্বানি। তাদেরকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই দুই জেনারেলের নিহত হওয়ার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে। এর আগে, গত শুক্রবার ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ তিনজন কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটি। এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ইসরায়েলের সেনাবাহিনী জানায়, হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর-জেনারেল গোলাম আলী রশিদ নিহত হয়েছেন। এছাড়া গতকাল এ হামলায় আরও অন্তত ছয় পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান।

এই হামলাগুলো ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার জন্ম দিয়েছে, যা মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের হতাহত হওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুন