ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন হামলা নিন্দনীয় ও আইনবিরোধী: আব্বাস আরাগচি
অনলাইন ডেস্ক:
ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে ‘নিন্দনীয়’ ও ‘আইনবহির্ভূত ও অপরাধমূলক’ হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (২২ জুন) তেহরান থেকে বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ ও জনগণ রক্ষায় জাতিসংঘ সনদের অধীনে আত্মরক্ষার বৈধ অধিকার রাখে।”
আরাগচি আরও জানান, মার্কিন হামলার ফলাফল সুদূরপ্রসারী হবে এবং এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি যুক্তরাষ্ট্রের এ ধরনের আচরণকে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখেছেন।
মন্তব্য করুন
