অনলাইন ডেস্ক:
ইরান থেকে রুশ কূটনীতিক ও বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার খবর জোরালোভাবে নাকচ করেছে মস্কো। তাসনিম নিউজ এজেন্সির খবরে এই তথ্য জানানো হয়েছে।
তেহরানে অবস্থিত রুশ দূতাবাসের বরাերে জানানো হয়েছে, দেশটিতে নিয়োজিত কর্মীদের সরিয়ে নেওয়ার বিন্দুমাত্র কোনো পরিকল্পনা রাশিয়ার নেই। বর্তমানে স্বাভাবিক নিয়মেই তাদের সব কার্যক্রম চলমান রয়েছে।
রাশিয়ার ভেদোমোস্তি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এর আগে কয়েকটি টেলিগ্রাম চ্যানেল ও সংবাদ অ্যাগ্রিগেটর এই প্রত্যাহারের দাবিটি প্রচার করেছিল। একটি নির্দিষ্ট চ্যানেলে দাবি করা হয়েছিল যে, ইরানের দক্ষিণাঞ্চলীয় স্থাপনা থেকে রুশ পরমাণু বিশেষজ্ঞ ও কর্মীদের নিরাপদে সরিয়ে নিতে কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে।
পারমাণবিক স্থাপনায় হামলা ইস্যুতে ইরানের পাশে পাকিস্তানসহ ১২ দেশ
গত শনিবার প্রকাশিত এক বিবৃতিতে রুশ দূতাবাস পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, দূতাবাসের কোনো কর্মী কিংবা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কোনো রুশ বিশেষজ্ঞেরই ইরান ত্যাগ করার কোনো পরিকল্পনা নেই। এ ধরনের সকল খবরকে সম্পূর্ণ ‘ভুয়া’ বলে অভিহিত করেছে তারা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান তীব্র সংঘাতের মধ্যেই দেশটির একমাত্র চালু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহর বারবার হামলার শিকারে পরিণত হয়েছে। গত জুলাই মাসে প্রকাশিত বিভিন্ন স্যাটেলাইট চিত্রেও এই কৌশলগত স্থাপনাটির ভেতরের অংশে ক্ষয়ক্ষতির দৃশ্য স্পষ্ট ফুটে উঠেছিল।











