পরিবার নিয়ে তাজমহল দর্শনে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক

অনলাইন ডেস্ক:

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক সম্প্রতি পরিবার নিয়ে ভারত সফরে এসেছেন। গত শনিবার তিনি তার স্ত্রী অক্ষতা মূর্তি, দুই মেয়ে অনুষ্কা, কৃষ্ণা এবং শাশুড়ি সুধা মূর্তির সঙ্গে ঐতিহ্যবাহী তাজমহল পরিদর্শন করেন।

তাজমহল দর্শনে এসে সুনাক ও তার পরিবার পর্যটকদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান। তাজমহল ভ্রমণে আসা পর্যটকরা তাদের সঙ্গে ছবি তুলতে ভিড় করেন। সুনাক পরিবারের সঙ্গে দর্শন শেষে বলেন, “আমার সন্তানরা এটি দেখে কখনোই ভুলবে না। এমন উষ্ণ আতিথেয়তায় আমরা কৃতজ্ঞ। এটি আমাদের পুরো পরিবারের জন্য একটি অভিজ্ঞতা, যা কখনো ভোলা যাবে না।”

এর আগে, ২ ফেব্রুয়ারি সুনাক মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সিরিজের পঞ্চম এবং চূড়ান্ত টি-টোয়েন্টি ম্যাচ দেখতে অংশ নিয়েছিলেন।

সূত্র: এনডিটিভি