কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

অনলাইন ডেস্ক:

২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষ স্নাতক শ্রেণির ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে ১৬ মার্চ পর্যন্ত।

শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চলতি শিক্ষাবর্ষে মোট ৩,৮৬৩টি আসনে ভর্তি নেওয়া হবে। এছাড়া, দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) যারা ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী, তাদের জন্যও আবেদনের সুযোগ রেখেছে কৃষি গুচ্ছ ভর্তি কমিটি।

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

আবেদন ফি ও সময়সীমা: আবেদন ফি ১,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণের সময় মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন।