খুলনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক:

খুলনার শিপইয়ার্ড ১ নং পন্টুনের সাথে ভেসে থাকা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ওই যুবকের লাশ উদ্ধার করে নৌপুলিশ। রূপসা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, শিপইয়ার্ড ১ নং পন্টুনের সাথে বেঁধে থাকা অজ্ঞাত পরিচয়ে যুবকের লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়।

আমরা লাশটি উদ্ধার করি। তার পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে। শরীরের কিছু অংশে পচন ধরেছে। তাছাড়া যুবকের পরনে একটি সাদা পায়জামা এবং উপরের অংশে কোন কিছু ছিল না।