ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬১ জন নিহত

প্রকাশিত: 16 July 2025, 12:53 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। প্রতিদিনই লাশের সংখ্যা বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ৬১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আল জাজিরা জানায়, মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলের শাতি শরণার্থী শিবিরে চালানো বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হন। স্থানীয় চিকিৎসা সূত্র বলছে, এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

একই দিনে, গাজার দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে বিস্ফোরণে দুইজন নারী নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, জিএইচএফের কার্যক্রম শুরুর পর থেকে গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৭৫ জন ফিলিস্তিনি।

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী গাজার উত্তরাঞ্চলের অন্তত ১৬টি এলাকায় ফিলিস্তিনিদের বাধ্যতামূলক স্থানান্তরের নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে জাবালিয়া এলাকা, যেখানে বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন।

গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, গাজা শহরে বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি গোলাবর্ষণে ছয়জন নিহত হয়েছেন।

মন্তব্য করুন