ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ভিসার শর্ত ভঙের পরিণতি নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর সতর্কবার্তা

প্রকাশিত: 7 November 2026, 3:08 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ভ্রমণকারী ভিসার শর্তের অপব্যবহার করলে যুক্তরাষ্ট্র ভ্রমণের অযোগ্য হতে পারেন বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। গত শনিবার (৭ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।

সতর্কবার্তায় আরও পরিষ্কার করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসাসেবা কিংবা অন্যান্য চিকিৎসা খরচ মেটাতে যদি সরকারি সহায়তা নেন, তবে সেটি সরাসরি ভিসার শর্তের অপব্যবহার হিসেবে গণ্য করা হবে। এছাড়া আপনি যদি ভিসার শর্ত লঙ্ঘন করেন কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের কোনো সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে ভবিষ্যতে যেকোনো সময় দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে সম্পূর্ণ অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন।

মন্তব্য করুন