অনলাইন ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। তিনি এক সপ্তাহেরও কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। ১৮ মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যার পর তার স্থলাভিষিক্ত হন বারহুম।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ রোববার রাতে গাজার নতুন প্রধানমন্ত্রীর নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণ গাজার খান ইউনিসে রোববার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী সফলভাবে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে।
তিনি আরও জানান, ইসমাইল বারহুম গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তিনি ইশাম দা-লিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন, যাকে কয়েক দিন আগে হত্যা করা হয়।
এ হামলাটি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও বিবিসি অ্যারাবি কর্তৃক ধরা পড়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আল জাজিরার সাংবাদিক নাসের হাসপাতালের সামনে লাইভ করার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই একটি মিসাইল সদৃশ্য কিছু এসে হাসপাতালটিতে আঘাত হানে, এবং সেখানে আগুন লেগে যায়। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।











