অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর, গুগল তাদের ম্যাপস প্ল্যাটফর্মে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করেছে। গত সোমবার সান ফ্রান্সিসকো থেকে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
গুগল একটি ব্লগ পোস্টে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাইরের ব্যবহারকারীরা মেক্সিকো উপসাগরের আসল এবং নতুন নাম উভয়ই দেখতে পারবেন। তবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা ‘আমেরিকা উপসাগর’ নামটি দেখতে পাবেন এবং মেক্সিকোবাসীরা ‘মেক্সিকো উপসাগর’ নামটি দেখবেন। বাকি পৃথিবীজুড়ে ব্যবহারকারীরা উভয় নামই দেখতে পাবেন।
গুগল আরও জানিয়েছে, এই পরিবর্তনটি মার্কিন সরকারের ভৌগোলিক নামকরণের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ, যা ভৌগোলিক তথ্য এবং নামকরণ ব্যবস্থাপনাকে সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে।
এছাড়া, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করার পাশাপাশি আলাস্কার সর্বোচ্চ শৃঙ্গের নামও ফিরিয়ে এনেছেন। ২০১৫ সালে, তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন আলাস্কা পর্বতকে ‘ডেনালি’ নামে চিহ্নিত করেছিলেন, যা দীর্ঘকাল ধরে আলাস্কার আদিবাসী জনগণের ব্যবহৃত নাম ছিল।











