নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলশানে ‘জাতিসংঘ হাউস’ উদ্বোধন করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে ভবনটি উদ্বোধন শেষে তিনি এর বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
প্রধান উপদেষ্টার গণমাধ্যম শাখা জানিয়েছে, বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন মহাসচিব। তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নিয়ে পরে জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন গুতেরেস।
এ বৈঠক শেষে তরুণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
রবিবার (১৫ মার্চ) সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ঢাকা ত্যাগ করবেন।











