গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জ-৩ আসনে বিএনপিদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
আওয়ামী লীগ নেতাকর্মীদের এই বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় এক অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি বিক্ষুব্ধ নেতাকর্মীরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানাতেও আগুন ধরিয়ে দেন।
এর আগে পুরো দিনজুড়েই সেখানে দফায় দফায় বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এমন টানা সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মন্তব্য করুন
