ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের সামনে বাসে অগ্নিসংযোগ

প্রকাশিত: 17 November 2026, 10:46 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজের সামনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আলিফ পরিবহনের একটি বাস পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

গত ১৭ নভেম্বর মঙ্গলবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে এই আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান গণমাধ্যমকে জানান, বাসে লাগা এই আগুনে কেউ হতাহত হয়েছে কিনা, তা তিনি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি।

ঘটনার পর বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ জানিয়েছেন, তিতুমীর কলেজের সামনে একটি বাসে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটেছে এবং খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।

মন্তব্য করুন