ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

গোপালগঞ্জে সহিংসতায় আত্মরক্ষার্থে বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছে সেনাবাহিনী:

প্রকাশিত: 17 July 2025, 7:29 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (১৭ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সমাবেশ চলাকালীন পুনরায় মঞ্চে এবং জেলা কারাগারে হামলা চালায় উচ্ছৃঙ্খল জনতা। সেনাবাহিনী মাইকে বারবার অনুরোধ সত্ত্বেও হামলাকারীরা ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করে। ফলে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগ করতে বাধ্য হয়।”

এরপর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তা নিশ্চিত করে। হামলার মধ্যে গোপালগঞ্জে আশ্রয় নেওয়া অনেক ব্যক্তিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে খুলনায় স্থানান্তর করা হয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কারফিউ কার্যকর আছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে মাঠে কাজ করে যাচ্ছেন।

এছাড়া আইএসপিআর জানায়, গতকাল সকাল থেকে সহিংসতায় কিছু পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন। হামলাকারীরা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জনসাধারণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, “দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”

মন্তব্য করুন