ঘোষণা হলো ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ

নিজস্ব প্রতিবেদক:

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) তারিখ ও সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

গত বুধবার (৪ নভেম্বর) পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।