ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

চুয়াডাঙ্গায় বাস থামিয়ে ১৮টি স্বর্ণের বার জব্দ

প্রকাশিত: 4 March 2025, 11:06 pm
ফন্ট:

জেলা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় বাস থামিয়ে দুই যুবকের শরীর তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক কর্নেল মো. নাজমুল হাসান জানান, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাস থামিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ১৮টি স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন ও নগদ ১০,১৯০ টাকা উদ্ধার করা হয়।’

আটকরা হলেন— চুয়াডাঙ্গার দামুড়হুদার পীরপুরকুল্লাহ গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মো. রফিকুল ইসলাম এবং কুমিল্লার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মো. লিটন খান।

এ ঘটনায় বিজিবির নায়েক মো. সাইদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছেন। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মন্তব্য করুন