ছয়টি দেশ থেকে ১০০ পাকিস্তানি বিতাড়িত

অনলাইন ডেস্ক:

সৌদি আরব, কানাডা, সংযুক্ত আরব আমিরাতসহ ছয়টি দেশ থেকে মোট ১০০ পাকিস্তানিকে আইনি এবং অভিবাসন লঙ্ঘনের অভিযোগে বিতাড়িত করা হয়েছে। মঙ্গলবার জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এসব পাকিস্তানিকে বিভিন্ন কারণে নিজ নিজ দেশ থেকে বের করে দেয়া হয়েছে।

সৌদি আরব থেকে, ব্ল্যাকলিস্টে থাকা ৬ জন, ১৩ জন ভিক্ষুক, ভিসার মেয়াদ শেষ হওয়া ৫ জন এবং চুক্তির শর্তাবলী লঙ্ঘনকারী ১৬ জনকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া, সৌদি আরব থেকে চাকরি থেকে পলাতক ২৩ জন এবং শ্রমিক আইন ভঙ্গের দায়ে ১৩ জন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সোমালিল্যান্ড, কানাডা এবং ইরাকেও আইনি কারণে পাকিস্তানিদের বিতাড়িত করা হয়েছে। ওমান, সোমালিল্যান্ড এবং আরব আমিরাত থেকে মোট তিন পাকিস্তানিকে ব্ল্যাকলিস্টে থাকার কারণে বিতাড়িত করা হয়েছে। কানাডা থেকে ভিসার মেয়াদ শেষ হওয়া একজন পাকিস্তানিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ইরাক অবৈধভাবে বসবাসের দায়ে সাত পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে।

এছাড়া, আরব আমিরাত থেকে সঠিক নথিপত্র না থাকার কারণে এক পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে এবং কারাগার থেকে মুক্তি পাওয়া ৯ পাকিস্তানিকেও দেশ থেকে বিতাড়িত করা হয়েছে।

পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে ১৬টি দেশের উদ্দেশ্যে যাচ্ছিলেন ৪৭ জন যাত্রী, তাদের ভিসা এবং ভ্রমণের তথ্য ঠিক না থাকায় বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের বিমান থেকে নামিয়ে দেয়। এর মধ্যে তিনজন কালো তালিকাভুক্ত ছিলেন।