ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে আপিল শুনানি সোমবার

প্রকাশিত: 2 March 2025, 12:47 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী সোমবার (৩ মার্চ) দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

রবিবার (২ মার্চ) আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। শুনানির সময় আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হোসাইন, আর খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী আমিনুল ইসলাম, আইনজীবী জাকির হোসেন ও আইনজীবী মাকসুদ উল্লাহ।

এর আগে, ২০২৪ সালের ২৭ নভেম্বর হাইকোর্ট বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে এই মামলায় সাত বছরের দণ্ড থেকে খালাস দেন। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদক আপিল করলে আপিল বিভাগ আগামী সোমবার শুনানির দিন ধার্য করে।

২০১৮ সালের ২৯ অক্টোবর ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত এই মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেন। পরে তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর হাইকোর্ট তার আপিল মঞ্জুর করে দণ্ড বাতিলের রায় দেন, যা এখন আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।

মন্তব্য করুন