ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে: সামান্তা শারমিন

প্রকাশিত: 12 November 2026, 2:47 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিন মন্তব্য করেছেন যে, জুলাই নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকারি দল এবং প্রধান বিরোধীদল সবাই হাত মুছে ফেলেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ওই পোস্টে সামান্তা শারমিন লিখেছেন, নুসরাতের বাড়িকে, ওদের আদরের ‘তারা’কে পুড়িয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। সংসদ সদস্য বা এনসিপি নেতা হওয়ার জন্য নয়, বরং জুলাইয়ের সমন্বয়ক বলে এবং নুসরাত বা হাসিবদের এই পরিচয় শুধু আওয়ামী লীগের জন্যই ত্রাস এমন ভাবলে ভুল হবে।

তিনি আরও লিখেছেন, জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকারি দল, প্রধান বিরোধীদল সবাই হাত মুছে ফেলেছে।

সবশেষে শারমিন লিখেছেন, জুলাই রক্ষায় ২৪-এর গণঅভ্যুত্থানের পরে ২৬ সালের নির্বাচন থেকে প্রাপ্ত সংসদের প্রয়োজনীয়তা বা কার্যকারিতা আছে কিনা তা এখন প্রমাণ করতে হবে।

মন্তব্য করুন