জেলা প্রতিনধি –
টাঙ্গাইল শহরে এক আইটি উদ্যোক্তা, তন্ময় শিকদার পারভেজ, চাঁদাবাজির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ফেসবুকে নিজের স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, কয়েকজন ছাত্রদল কর্মী তার গাড়ি আটক করে এবং ৯৭ হাজার টাকা চাঁদা দাবি করে।
তন্ময় জানান, ২৭ জানুয়ারি সন্ধ্যায় সাত্তার শপিং মলের কাছে তার গাড়ি থামিয়ে কয়েকজন যুবক তাকে প্রশ্ন করে, গাড়িটি কার। তিনি জানান, গাড়িটি তিনি তার ছোট ভাই থেকে কিনেছেন। এরপর আরও কয়েকজন সেখানে উপস্থিত হয় এবং তারা দাবী করে যে গাড়িটি ছাত্রলীগের। এদের মধ্যে কাউসার রহমান লিমন নামে একজনকে তন্ময় চিনতেন।
তন্ময়ের অভিযোগ অনুযায়ী, লিমন তার গাড়ি থানায় নিয়ে যায় এবং প্রথম দিন ৪৭ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে বাধ্য করে। পরবর্তী সময়ে আরও ৫০ হাজার টাকা নগদ দিতে বাধ্য করা হয়। তন্ময়ের মতে, তার এতিম অবস্থা জেনেও তাকে হেনস্থা করা হয়েছে।
তন্ময় এ ঘটনার বিচার চেয়ে টাঙ্গাইল থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে এর সুষ্ঠু সমাধান এখনো হয়নি। তিনি তার বন্ধুবান্ধব ও সহকর্মীদের সাহায্য চেয়েছেন যেন তারা তার পাশে দাঁড়ান।











