ট্রাম্পকে এক কোটি ডলার ক্ষতিপূরণ দেবেন মাস্ক

অনলাইন ডেস্ক:

২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল ভবনে হামলার পর, ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন এবং এবার তার ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন এক্স (সাবেক টুইটার) এর মালিক ইলন মাস্ক। মাস্ক ট্রাম্পকে ১ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেবেন বলে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।

ট্রাম্পের অভিযোগ ছিল, নির্বাচনে পরাজয় মেনে নিতে না পেরে তিনি সমাজমাধ্যমে তার সমর্থকদের উসকানি দিয়েছিলেন, যার ফলে ক্যাপিটল ভবনে হামলা চালানো হয়। এই ঘটনায় টুইটার এবং ফেসবুক তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। পরে, তিনি এসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা করেন।

প্রসঙ্গত, মেটা (ফেসবুক) কোম্পানি ইতিমধ্যে মামলা মিটিয়ে নেওয়ার জন্য ট্রাম্পকে আড়াই কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। এদিকে, টুইটার কিনে নেওয়ার পর ইলন মাস্ক ট্রাম্পের অ্যাকাউন্ট পুনরায় চালু করেন এবং তার প্রচারের জন্য ব্যাপকভাবে অর্থও খরচ করেছেন।

ট্রাম্পের নির্বাচনী প্রচারে মাস্ক প্রায় ২০০ কোটি মার্কিন ডলার খরচ করেছেন এবং ট্রাম্পও মাস্কের তারিফ করেছেন একাধিকবার।

অপরদিকে, আমেরিকার প্রশাসনে কর্মী সংকোচনের প্রক্রিয়া অব্যাহত থাকলো। ট্রাম্প প্রশাসনে ক্ষমতায় আসার পর থেকেই কর্মী সংকোচনের সিদ্ধান্ত নেয়া হয়। কর্মীদেরকে অর্থের বিনিময়ে চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়, যা ইউনিান গোষ্ঠীগুলোর পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল।

এ বিষয়ে একটি জেলা আদালত ট্রাম্পের সিদ্ধান্তকে বৈধতা দিয়েছে, ফলে কর্মী সংকোচনে কোনো বাধা নেই। প্রায় আট লাখ কর্মী ইউনিয়নের সদস্য, এবং তাদের মধ্যে অনেকেই পদত্যাগ করেছেন। ২৮ জানুয়ারি এক ইমেলের মাধ্যমে কর্মীদের পদত্যাগের জন্য আহ্বান জানানো হয়, যেখানে বলা হয়, যারা পদত্যাগ করবেন, তাদের আগামী সেপ্টেম্বর পর্যন্ত বেতন দেওয়া হবে।

এখন পর্যন্ত প্রায় ৭৫ হাজার ফেডারেল কর্মী পদত্যাগ করেছেন। তবে আদালতের রায়ের পর কর্মী সংকোচনে আর কোনো বাধা নেই বলে নির্দেশ দেওয়া হয়েছে।