ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৬ জন

অনলাইন ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। একই সময়ে, নয়জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট এক হাজার ২৮৩ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এ বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট এক হাজার ৩৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৯ শতাংশ নারী। তবে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে ১২ জন মারা গেছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হন, এবং এ সময়ে ডেঙ্গুতে ৫৭৫ জন মৃত্যুবরণ করেন। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।