ঢামেকের ফজলে রাব্বি হলের ওয়াশরুমের ছাদ খসে পড়ল

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফজলে রাব্বি হলের ওয়াশরুমের ছাদ খসে পড়েছে। তবে খসে পড়ার সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। ফজলে রাব্বি হলের এক শিক্ষার্থী ফেসবুকে লেখেন, জাস্ট চিন্তা করেন, যদি ঠিক ভেঙে পড়ার মুহূর্তে কেউ ভেতরে থাকতো, কী হতে পারতো? এখন জেনে নেন যে, মাত্র ৩০ সেকেন্ড আগে একজন বের হয়ে আসছিল ঠিক এই ওয়াশরুম থেকেই!’

তিনি আরও লেখেন, ‘একটা দেশসেরা মেডিকেলের ছাত্র হোস্টেলের মেইন বিল্ডিংয়ের নিচ তলার দৃশ্য এটা। গত বছর সেইম বিল্ডিংয়ের চারতলা পরিত্যক্ত ঘোষণা করা হলে আমরা পুরো ভবন নিয়েই আমাদের ভীতির কথা জানাই, কিন্তু এখন পর্যন্ত না এসেছে বাজেট, না কোনো বিকল্প আবাসন!’

 

‘প্রতিমুহূর্তে এভাবে আর কতদিন জীবনের ভয় নিয়ে থাকা যায়?’-তিনি প্রসাশনকে প্রশ্ন রাখেন।