তাম্মুন শহরে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক:

অধিকৃত পশ্চিম তীরের তাম্মুন শহরে ইসরায়েলি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (২৯ জানুয়ারি) রাতে তুবাসের দক্ষিণ-পূর্বাঞ্চলের তাম্মুন শহরে এই হামলার ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার পর নিহত ১০ জনের লাশ এবং আহত ব্যক্তিদের তুবাস সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা পশ্চিম তীরে সশস্ত্র সন্ত্রাসী কর্মীদের একটি সেলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে উত্তেজনা বৃদ্ধি পায়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এ পর্যন্ত আট শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।