দখলকৃত পশ্চিম তীরে উচ্ছেদ অভিযান: ঘরবাড়ি ছাড়তে বাধ্য হলেন ১২০০ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক:

দখলকৃত পশ্চিম তীরের হেবরন শহর থেকে প্রায় ১ হাজার ২০০ ফিলিস্তিনিকে তাদের বসতভিটা থেকে উচ্ছেদ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। শনিবার স্থানীয় এক ফিলিস্তিনি কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর কঠোর নির্দেশনায় ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই উচ্ছেদ অভিযানের ফলে ওই এলাকায় মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। তবে এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।