অনলাইন ডেস্ক:
গত মঙ্গলবার ‘দীপ্ত অ্যাওয়ার্ড-২০২৪’ এর চতুর্থ আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ওয়েব ফিল্ম ‘পয়জন’-এ তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি দর্শকদের ভোটে সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হন।
এছাড়াও, একই অনুষ্ঠানে ‘পয়জন’কে বছরের সেরা আলোচিত ওয়েব ফিল্ম হিসেবে পুরস্কৃত করা হয় দর্শক ভোটে। পুরস্কার গ্রহণকালে তানজিন তিশা পুরো সিনেমার টিম এবং তার দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ অনুষ্ঠানে পুরস্কারের পাশাপাশি তানজিন তিশা একটি চমকপ্রদ স্টেজ পারফরম্যান্সও পরিবেশন করেন। পাশাপাশি, নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী ও দীঘি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমি মৌ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় দীপ্ত টিভিতে সম্প্রচারিত হবে।











