দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

ফাইল ছবি

১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার (২ মার্চ) থেকে রোজা শুরু হবে। এছাড়া, ২৭ মার্চ (বৃহস্পতিবার) দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

শনিবার (১ মার্চ) সন্ধ্যা ছয়টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

সভায় জানানো হয়, দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার খবর এসেছে। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।